e Library
অত্র নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠা করা হয় ১৯৮৩ইং সনে। আইনজীবী সমিতি প্রতিষ্ঠা করা কালীন সময় হইতেই আইনজীবী সমিতিতে আইনজীবী সদস্যগণের জন্য লাইব্রেরী গঠন করা হয়। যেখানে আইনের বিভিন্ন প্রকার বই সংগৃহীত আছে। আইনজীবীগণ তাহাদের প্রয়োজন অনুযায়ী লাইব্রেরী থেকে বই নিয়ে পাঠ করতে পারেন। পরবর্তীতে যখন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট নতুন আদালত ভবনে স্থানান্তর করা হলো তখন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় একটি সুসজ্জিত এবং প্রচুর সংখ্যক বই নিয়ে লাইব্রেরী রুম পুনরায় সজ্জিত করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ প্রতি বছর সিনিয়র আইনজীবীগণের নিকট হইতে প্রয়োজনীয় বই এর তালিকা নিয়ে সেই বইগুলো আমাদের নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির লাইব্রেরীতে সন্নিবেশিত করেন। বর্তমানে আমাদের নারায়ণগঞ্জ জেলা লাইব্রেরীতে রূপান্তরিত করা হইয়াছে। একটি সুসজ্জিত ব্যাপক বইয়ের সমন্বয়ে একটি আধুনিক ডিজিটাল লাইব্রেরী গঠনের লক্ষ্যে সর্বপ্রথম একমাত্র ডিজিটাল লাইব্রেরী। উক্ত লাইব্রেরী হইতে আইনজীবীগণ লাইব্রেরী কার্ড এর মাধ্যমে তাহাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারবেন। উক্ত লাইব্রেরী কার্ড পাঞ্চ করেই আইনজীবীগণ তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারবেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল লাইব্রেরীর অংশ হিসেবে আমাদের বারের সকল বইগুলোকে সফটওয়্যার এর মাধ্যমে এন্ট্রি করা হচ্ছে। যার ফলে, খুব শিঘ্রই আইনজীবীগণ খুব দ্রুত তাদের নিজ নিজ কার্ড পাঞ্চ করে অত্র ডিজিটাল বারে কি কি বই রক্ষিত আছে তা দেখতে পারবে এবং তাদের প্রয়োজনুযায়ী বই সংগ্রহ করতে পারবেন। নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল লাইব্রেরীতে প্রতি বছর বের হওয়া আইনের বিভিন্ন বই এবং বিভিন্ন প্রকাশনীর আইন বইগুলো সংযুক্ত করা হচ্ছে এবং ভবিষ্যতেও সংযুক্ত করা হইবে।Addrees:
Narayanganj District Bar Association
New Court, Chasara, Chandmari, Narayanganj.